Income from Internet [ঘরে বসে আয় করুন- প্রথম পর্ব]
বর্তমানে আমাদের জীবনে ইন্টারনেট একটি অবিচ্ছেদ্য অংশ। এর সাথে আমরা প্রায় কোন না কোন ভাবে জড়িত। সেই সাথে প্রায় আমরা শুনি, এখানে কিছু না কিছু আয়ের ব্যবস্থা করা যায়। ভার্চ্যুয়াল জগতের এই বিস্তৃতির ফলে আমরা এখানে কর্মস্থল ও বেছে নিতে পারি। অথচ সাধারণ কিছু কৌশল, পরিকল্পনা এবং অধ্যবসায়ের অভাবে আমরা আশানুরূপ ফল না পাওয়ায় ধৈর্য্যহারা হই। আমরা বেশিরভাগ সময় যেটা করি, কোন বন্ধু বা বড় ভাইয়ের ফ্রিলান্সিং এ সফলতা দেখে প্রচণ্ড ভাবে অনুপ্রেরিত হই এবং সে কিভাবে কাজ করে, তার কত দিন লেগেছে এতদূর আসতে সেই বিষয়টি খেয়াল করি না।

অনেক উত্তেজিত হয়ে কাজ শুরু করি কিন্তু কিছুদিন যাওয়ার পরেই মনে হয় হতাশ হই- আমাকে দিয়ে এইসব সম্ভব নয়। আবার নতুন কোন আয়ের উপায় খুঁজতে বসে যাই। আসলে শেষ পর্যন্ত দেখা যায় ফলাফল শূন্য। অথচ যে কোন একটা কাজে নিয়ম করে শুরু করলে একটা পর্যায়ে সফলতা আসবেই- ফ্রিলান্সিং
বা ইন্টারনেটে মুক্ত ভাবে ছোট ছোট কাজ করার জন্য প্রতিটি পর্যায়ে প্রয়োজন- প্রচণ্ড ইচ্ছাশক্তি, অধ্যবসায়
এবং রুটিন করে কাজ করা।
এখন প্রশ্ন আপনি
কিভাবে ফ্রিলান্সিং বা এই ছোট ছোট কাজগুলো শুরু করবেন?