Showing posts with label Online Earning. Show all posts
Showing posts with label Online Earning. Show all posts

Friday, December 4, 2015

Online Earning - অনলাইন হতে আয়ের সহজতম উপায়

বর্তমানে আমাদের জীবনে ইন্টারনেট একটি অবিচ্ছেদ্য অংশ। এর সাথে আমরা প্রায় কোন না কোন ভাবে জড়িত। সেই সাথে প্রায় আমরা শুনি, এখানে কিছু না কিছু আয়ের ব্যবস্থা করা যায়। ভার্চ্যুয়াল জগতের এই বিস্তৃতির ফলে আমরা এখানে কর্মস্থল ও বেছে নিতে পারি। অথচ সাধারণ কিছু কৌশল, পরিকল্পনা এবং অধ্যবসায়ের অভাবে আমরা আশানুরূপ ফল না পাওয়ায় ধৈর্য্যহারা হই।  আমরা বেশিরভাগ সময় যেটা করি, কোন বন্ধু বা বড় ভাইয়ের ফ্রিলান্সিং এ সফলতা দেখে প্রচণ্ড ভাবে অনুপ্রেরিত হই এবং সে কিভাবে কাজ করে, তার কত দিন লেগেছে এতদূর আসতে সেই বিষয়টি খেয়াল করি না। 

অনেক উত্তেজিত হয়ে কাজ শুরু করি কিন্তু কিছুদিন যাওয়ার পরেই মনে হয় হতাশ হই-  আমাকে দিয়ে এইসব সম্ভব নয়। আবার নতুন কোন আয়ের উপায় খুঁজতে বসে যাই। আসলে শেষ পর্যন্ত দেখা যায় ফলাফল শূন্য। অথচ যে কোন একটা কাজে নিয়ম করে শুরু করলে একটা পর্যায়ে সফলতা আসবেই- ফ্রিলান্সিং বা ইন্টারনেটে মুক্ত ভাবে ছোট ছোট কাজ করার জন্য  প্রতিটি পর্যায়ে প্রয়োজন- প্রচণ্ড ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং রুটিন করে কাজ করা। 

এখন প্রশ্ন আপনি কিভাবে ফ্রিলান্সিং বা এই ছোট ছোট কাজগুলো শুরু করবেন?  অনেকগুলো ছোট ছোট কাজের মধ্যে পিটিসি হচ্ছে এমন একটি যেটিতে দক্ষতার চেয়ে অধ্যবসায় এবং অবসর কাজে লাগিয়ে আয়ের একটি উপায় বলা যেতে পারে।

PTC এর পুর্ন মিনিং হচ্ছে “Paid To Click” অর্থাৎ বিভিন্ন বিজ্ঞাপন দাতারা যাদের বিজ্ঞাপনের বাজেট কম তারা তুলনামুলক কম মুল্যে পিটিসি সাইটে এড দেয়! কিন্তু সেই এড দেখবে কে? তাই আমার আপনার মত লোকজন সেই এড গুলো দেখি এবং এই এড গুলো দেখার বিনিময়ে পিটিসি সাইট গুলো আমাদের নির্দিস্ট অর্থ প্রদান করে। আপনাকে সাইট গুলো প্রতিদিন একটি নির্দিস্ট পরিমান এড দিবে এবং আপনি সেই এড গুলো দেখবেন এবং প্রতি এড দেখার বিনিময়ে আপনাকে সর্বোচ্চ ১ সেন্ট পর্যন্ত পে করবে (ফ্রি মেম্বারশিপের ক্ষেত্রে) । এছাড়া আপনার রেফারেলে কেউ যদি ওই সাইটে রেজিস্ট্রেশন করে, তবে তাদের দেখা প্রতি এডের বিনিময়ে আপনি পাবেন সর্বোচ্চ ০.৫  সেন্ট করে (মেম্বারশিপের ক্ষেত্রে) । আপনি ভালো সাইট গুলো  থেকে গড়ে রেফারেল ছাড়া দৈনিক ৩-৫ সেন্ট আয় করতে পারবেন।  পিটিসি কাজ সম্পর্ক জানেন তাদের জন্য এই পোষ্ট নয় যারা নতুন তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। ইন্টারনেটে অনেকে পিটিসি সাইট আছে যার বেশির ভাগই ভুয়া (scam) পেমেন্ট করেনা। তাই সবার কাছে অনুরোধ থাকবে কোন সাইট দেখেই কোন খোজ খবর না নিয়ে কাজ করা শুরু করবেন না যেন। পিটিসি সাইট গুলোর ৯০% ই ভুয়া অর্থাৎ স্ক্যাম। কিন্তু বাকি ১০% পিটিসি থেকে সত্যি আয় করা যায় কথাটা ১০০% সত্য!
 
 আমি আপনাদের কতগুলি টেকনিক শিখিয়ে দিবো যেগুলো মেনে চললে ধরা খাবার সম্ভাবনা খুবই কম থাকবে। ইন্টারনেটে আয় এর অন্যতম উপায় হচ্ছে পিটিসি সাইট থেকে। অনেকেই হয়ত বলবে আপনি যদি কোন কাজ এ দক্ষ হয়ে থাকেন ( যেমন গ্রাফিক্স ডিজাইন, কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ,ডাটা এন্টি বা অন্য যেকোন ধরনের সফটওয়্যারে) যদি আপনার দক্ষতা থেকে থাকে তাহলে পিটিসি সাইটে কাজ করে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না, এটা তাদের ভুল ধারণা মাত্র! আমার মতে আপনি ঐসব কাজকে প্রফেশনাল হিসেবে নিয়ে পিটিসিকে পার্টটাইম জব হিসেবে গ্রহণ করতে পারেন! ফ্রিল্যান্সিং সাইটগুলোতে কি আপনাকে এমনি এমনি টাকা দিবে ? ফ্রিল্যান্সিং এ যে পরিমাণ পরিশ্রম করতে হয় পিটিসিতে তার ২০ ভাগের ১ ভাগও করতে হয় না।  
 
 পিটিসি শুধু মাত্র তাদের জন্য নয়  যাদের দিনে কিছু ফ্রী সময় আছে কিন্ত কোন কাজ পারেন না ,বা অনলাইনে আয়েরব্যাপারে একেবারে নতুন বা আয়ের জন্য কাজ শিখছেন।  বরং আপনি অন্যান্য কাজের ফাকেই পিটিসিতে সময় দিয়ে এক্সট্রা এক ইনকাম করতে পারেন! যে সাইটে কাজ করবেন তার সম্পর্কে গুগলে (Google) এ সার্চ করুন সাইটটি সম্পর্কে বিস্তারিত জানুন। 




Search more related contents -
Custom Search

Saturday, October 24, 2015

What is NeoBux and how can I make money online : নিউবাক্স হতে আয়




নিউবাক্স হচ্ছে পিটিসি সাইটগুলোর মধ্যে অন্যতম একটি । এটির মূল বৈশিষ্ট্য হচ্ছে –
·       এটিতে কাজ করার পদ্ধতি সহজে বোঝা যায়।
·       এখানে  ইংরেজীসহ আঠারোটি ভাষায় বিজ্ঞাপন থাকে, ফলশ্রুতিতে অনেকে নিজস্ব বিজ্ঞাপনের জন্য এটি ব্যবহার করে।
·       এর রয়েছ ২৩টি নন-ইংলিশ সাব ফোরাম, যেখানে একজন ব্যবহারকারী সহজে নিজেদের মত/সমস্যা শেয়ার করতে পারেন।
·       এর পে-আউট মুল্যমান খুবই কম, মাত্র ২ ডলার।
·       এর সাথে এটিতে রেফারেল রেন্টাল নামক অভিনব পদ্ধতি আছে যাতে আপনি যদি নিজের লিংক ডিস্ট্রিবিউট করে ডিরেক্ট রেফারেল নাও পান তবুও নিজের জন্য রেফারেল ভাড়া করতে পারেন। তাও মাত্র ০.৬ ডলার ব্যয় করে। এ ছাড়া এই রেন্টাল রেফারেলগুলো ইচ্ছেমতো ম্যানেজ করার স্বাধীনতা তো পাচ্ছেনই।
·       নিয়মিত মাত্র ৮/১০ দিন দৈনিক ১৫/২০ মিনিট কাজ করলেই আপনি ০.৬ ডলার এখান থেকে উপার্জন করতে পারেন যা দিয়ে রেন্ট করতে পারেন রেফারেল। আপনার হয়ে তখন এরাই কাজ করবে। মনে রাখেবন এরা কাজ করার পাশাপাশি আপনাকেও আগের মতো কাজ করে যেতে হবে, তবেই আপনি ভাড়াকৃতি রেফারেল দ্বারা প্রাপ্ত সুবিধা পাবেন।


নিউবাক্স-এ ঢুকে আপনার কী করা লাগবে- তার তালিকা:
Registering your free accountLogging in to your new account

Paid to Click- Online Earning - পিটিসি হচ্ছে অনলাইনে আয়ের সবচেয়ে সহজ উপায়

বর্তমান বিশ্ব চলে বিজ্ঞাপনের জোরে। আর বর্তমানে আর্থ সামাজিক প্রেক্ষাপটে সারা বিশ্বে ভার্চ্যুয়াল বিশ্ব অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ক্ষেত্রে ইন্টারনেট বিজ্ঞাপনের বিশাল জায়গা। এরই মধ্যে ছাপানো বিজ্ঞাপনকে ছাড়িয়ে গেছে ইন্টারনেট বিজ্ঞাপন। এখন ই-কমার্সসের ফলশ্রুতিতে সব ধরনের কেনাকাটা করা যায় ইন্টারনেট ব্যবহার করেই, আর এখানেও রয়েছে প্রতিযোগিতা। 

আপনি কোন একটি বিষয়ে বিজ্ঞাপন দিলেন গুগলের মাধ্যমে, আরেকজনও দিল একই বিষয়ের বিজ্ঞাপন। গুগলের সার্চলিষ্টে কোনটি প্রাধান্য পাবে? গুগলের ফর্মুলা অনুযায়ী যে সাইট মানুষ বেশি ব্যবহার করে সেই সাইট। আর এখানেই ক্লিক করার বিষয়টি গুরুত্ব পায়। কোন বিশেষ সাইটে যদি ভিজিটর বেশি যায় তাহলে তারা স্বাভাবিকভাবেই প্রাধান্য পাবে। আর যার ভাগ্যে সেটা ঘটে না সে ভাড়া করা মানুষ দিয়ে তার লিংকে ক্লিক করিয়ে নিতে পারে। পিটিসি শব্দের পূনরূপ Paid to Click. বাংলায় ক্লিক থেকে টাকা। মূলত PTC (পিটিসি) সাইটে এ্যাডে ক্লিক করলেই টাকা দেয়। 


 Paid To Click is an online business model that draws online traffic from people aiming to earn money from home. Paid-To-Click, or simply PTC websites, act as middlemen between advertisers and consumers; the advertiser pays for displaying ads on the PTC website, and a part of this payment goes to the viewer when he views the advertisement. In addition, most PTC sites offer a commission to its members for signing up new members (similar to many affiliate marketing programs online), or they may pay members a percentage of the clicks that their referrals make as an ongoing commission. যারা ইন্টারনেট ব্যবহার করে সহজে আয় করতে চান তাদের কাছে পিটিসি অত্যন্ত আকর্ষনীয় বিষয়। অন্তত তাত্বিকভাবে কাজটি খুব সহজ। নির্দিষ্ট ওয়েবসাইট ওপেন করবেন, নির্দিস্ট লিংকে ক্লিক করবেন। আপনার একাউন্টে টাকা জমা হতে থাকবে। আয়ের এরচেয়ে সহজ পথ হয়না। বাস্তবে এই পদ্ধতির পেছনে অন্য অনেকগুলি সংশ্লিষ্ট বিষয় জড়িত । আর এই সব বিষয়ে- কিছু বিষয় সম্পর্তে সম্যক জ্ঞান ছাড়া এখন প্রশ্ন থাকে যে, ক্লিক করলে আপনাকে টাকা দেবে কেন ? কে দেবে ? 

এখন জেনে রাখুন- 


  • আপনি যখন পিটিসি লিংকে ক্লিক করবেন তখন আপনি সেই ভাড়াকরা ক্লিককারী। 
  •  প্রতি ক্লিকের জন্য পেতে পারেন কয়েক সেন্ট থেকে কয়েক ডলার পর্যন্ত। 
  • যত বেশি ক্লিক তত বেশি টাকা। এজন্য আপনাকে যা করতে হয় তা হচ্ছে, পিটিসি সেবা দেয় এমন কোন সাইটে গিয়ে তাদের ফরম পুরন করে সদস্য হওয়া। 
  • বিভিন্ন সাইটের কাজ করার পদ্ধতিতে কিছুটা ভিন্নতা থাকতে পারে তবে মুল পদ্ধতি মোটামুটি একইরকম। 
  • আপনি সেখানে এড দেখতে পাবেন যেখানে। এগুলিতেই আপনাকে ক্লিক করতে হবে। 
  • ক্লিক করার জন্য কয়েক সেকেন্ড সময় পাবেন (ধরুন ৩০ সেকেন্ড)। ক্লিক করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে, ক্লিক কনফার্ম মেসেজ না পাওয়া পর্যন্ত। 
  • কতগুলি ক্লিক করার সুযোগ পাবেন সেটা নির্দিস্ট করা থাকবে এবং নির্ভর করবে তাদের ওপর। 
  • হয়ত একদিনে ২০টি ক্লিক করার সুযোগ পেলেন। 
  • ক্লিক করার কোটা শেষ হলে আপনার হিসেব জেনে নিতে পারেন সেখান থেকেই। 
  • এখন আপনি টাকা কিভাবে পাবেন সেটা আপনাকেই ঠিক করে দিতে হবে। পেপাল, পেজা, পাইওনিয়র বা নেটেলার এমন অনেকগুলো মানি ট্রান্সফারিং সাইট এ কাজে আপনাকে সাহায্য করতে পারে।

পরবর্তীতে আমরা নির্দিষ্ট কিছু পিটিসি সাইট নিয়ে আলোচনা করবো। যে কোন ধরণের তথ্য পেতে কমেন্টস করুন।

Search more related contents -
Custom Search